
গোলাম কিবরিয়া বুড়িচং,
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাকশীমূল ইউনিয়ন বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ৩০সেঃ বিকাল ৫টায় কালিকাপুর বাজারের বিএনপির দলীয় কার্যালয়ে।
ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন। বিশেষ অতিথি বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা যুবদল এর যুগ্ম আহবায়ক এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদল এর সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, যুবদলের ইউনিয়ন সভাপতি একেএম শাহজাহান সাবেক সদস্য সচিব এবং বুড়িচং উপজেলা যুবদল এর যুগ্ম আহবায়ক ইন্জিঃ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ, উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক শুভপ্রমূখ। নেতৃবৃন্দ বক্তব্যে বলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী রাজনৈতিক সফরে আসা উপলক্ষে বুড়িচং উপজেলার নিমসার বাজারে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর উদ্দেশ্য বুড়িচং উপজেলা বিএনপির সঙ্গে বাকশীমূল ইউনিয়ন বিএনপিও শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর লক্ষে সকাল ১০টায় প্রত্যেককে স্বতস্ফুর্ত উপস্থিতির জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় বাকশীমূল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।বুড়িচং উপজেলা বিএনপি এমপি হাজী জসিম উদ্দিন


















