০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

চট্টগ্রামের হালিশহর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ ঘর ভস্মীভূত

  • প্রকাশের সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 27

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ জুন) সকাল পৌনে ১০টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনের একটি বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির ১০ থেকে ১২টি ঘর পুড়ে যায়। আগুনের তীব্রতায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর জানান, অগ্নিকাণ্ডে ১২ থেকে ১৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

জনপ্রিয়

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধ’র্ষণ ও হত্যা’র ঘটনায় দায়ের করা মাম’লায় পুলিশ হেফাজতে

চট্টগ্রামের হালিশহর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ ঘর ভস্মীভূত

প্রকাশের সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬