০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চাঁদাবাজির অভিযোগে বড় ইকবাল ওরফে তাবা ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

  • প্রকাশের সময় : ০২:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • 23

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে বড় ইকবাল ওরফে তাবা ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি জয়নগর আদর্শগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ইকবাল ওরফে তাবা ইকবাল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে মাদক চক্রের লিডার হিসেবে পরিচয় দিয়ে পোস্টার লাগিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতেন। এভাবে ভয় দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন বলেও অভিযোগ ওঠে।
এছাড়াও স্থানীয়দের দাবি, তিনি আগে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক মামলা চলমান রয়েছে। সর্বশেষ, এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে ১৬/ ০৪/২০২৬ তারিখে আটক করা হয়।
বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

জনপ্রিয়

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

চাঁদাবাজির অভিযোগে বড় ইকবাল ওরফে তাবা ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

প্রকাশের সময় : ০২:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬