০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

টেকনাফের হোয়াইক্যংয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাটের ওপর হামলা মোটরসাইকেল ভাঙচুর

  • প্রকাশের সময় : ০১:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • 22

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী ও ডাকাত চক্রের হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাট। হামলার সময় দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।

জানা যায়, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে সাংবাদিক সম্রাটের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং তাঁর মোটরসাইকেল ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।

সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনগণকে সচেতন করার দায়িত্ব পালন করেন। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখা। সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে একটি স্বার্থান্বেষী মহল ধারাবাহিকভাবে হামলা, ভয়ভীতি ও নির্যাতনের পথ বেছে নিচ্ছে। কিন্তু এসব হামলা কখনোই সত্য ও ন্যায়ের পথ রুদ্ধ করতে পারবে না।

তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

টেকনাফের হোয়াইক্যংয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাটের ওপর হামলা মোটরসাইকেল ভাঙচুর

প্রকাশের সময় : ০১:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬