১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫

  • প্রকাশের সময় : ০৮:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • 23

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি একজন, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত দুজন, পুলিশ আইনের ৩৪ ধারায় আটক আটজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চারজন রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় পুলিশের কয়েকটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই মো. ইসমাইল হোসেন, এসআই রবিউল ইসলাম, এসআই আজিজুল ইসলাম ও এএসআই সঞ্জয় কুমার প্রামাণিকসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি মো. সুমন (৩০), জিআর পরোয়ানাভুক্ত রাসেল তালুকদার (২৭) এবং সিআর পরোয়ানাভুক্ত রুপালী আক্তার রয়েছেন। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আটজনকে আটক করা হয়। মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চারজন হলেন মো. রোমান (২৬), মো. মেহেদী হাসান (২৯), সাগর মিয়া (৪০) ও মো. মাসুম (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চয় করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের শনিবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

জনপ্রিয়

শাহজাদপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫

প্রকাশের সময় : ০৮:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬