১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দেশে প্রথমবার ইউএনও সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ১১:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • 20

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী

দেশে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর জেলা প্রশাসক (ডিসি)সম্মেলনের আদলে আয়োজিত এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের বরাতে এই তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে ইউএনও সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে জানা গেছে। উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওরা) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্মেলনের নির্দিষ্ট স্থান, আলোচ্যসূচি, অংশগ্রহণকারী কর্মকর্তার সংখ্যা এবং সম্মেলন কত দিন চলবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি

জনপ্রিয়

শাহজাদপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

দেশে প্রথমবার ইউএনও সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬