০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নওগাঁয় ডিবির অভিযানে ৪ বোতল এসকাফসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 69

রাজু ইসলাম 

নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে চার বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফসহ (ESkuf) দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২৭ সেপ্টেম্বর (রবিবার) জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানাধীন ০১ নম্বর মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া (খাঁ পাড়া) ত্রিমোহনী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, পাকা রাস্তার ওপর ডিবির টিম পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে দুই ব্যক্তি। এ সময় আভিযানিক দলটি ধাওয়া করে তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন— নওগাঁ জেলার বদলগাছী থানার মথুরাপুর উত্তর পাড়ার মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ আইনুল সোনার (৩৫) এবং একই এলাকার মথুরাপুর পশ্চিম পাড়ার মোঃ ফারুক সোনারের ছেলে মোঃ রাকিব হোসেন (২৭)।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে আইনুল সোনারের ডান হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগ থেকে ৪ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

জনপ্রিয়

নওগাঁয় ডিবির অভিযানে ৪ বোতল এসকাফসহ গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬