০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

  • প্রকাশের সময় : ০১:৪১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 67

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- বুলবুল আহমেদ

পরকীয়ার জের ধরে ৬০ বছর বয়সী শাশুড়ীকে হত্যা করলো পুত্রবধু! ঘটনাট ১২ ঘন্টার মধ্যে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে পুত্রবধূ তামান্নাকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে পুত্রবধূ তামান্নার পরিচয় হয় শিপন নামের এক যুবকের সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুত্রবধু তামান্না তার বাবার বাড়ি থেকে আসার সময় প্রায়ই শিপন নামের এক যুবককে সাথে নিয়ে আসতো। এমন কি শিপনও প্রায় সময় এই বাড়িতে আসতো। এক পর্যায়ে প্রেমিক- প্রেমিকা মিলে টাকা পয়সা ও স্বর্ণালংকার আত্নসাৎ করার পরিকল্পনা করে৷ এতে, গত রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে প্রেমিক শিপন সহ আরো কয়েকজন পুত্রবধু তামান্নার ঘরে ডুকে। রাত বেশী হওয়ায় শাশুড়ী ঘুমিয়ে পড়লে তার হাত ও গলার স্বর্ণালংকার খুলে নেয়ার সময় শাশুড়ির ঘুম ভেঙ্গা মাত্রই সবাই মিলে ৬০ বছর বসসী শাশুড়ি ফেরদৌসি ইসলামের মুখ চেপে ধরে। এতে তিনি ধস্তাধস্তি করলে তারা তার দুই হাত ও দুই পা কাপড় দিয়ে বেঁধে ফেলে। এতে তিনি চিৎকার করলে তারা তার কসটিপ লাগিয়ে মূখ বন্ধ করে রাখে এবং গামছা দিয়ে গলা পেছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে চলে যায়। পরদিন পাড়া প্রতিবেশি ও আত্মীয় স্বজনরা তার ঘরে প্রবেশ করে দেখতে পান মেজেতে পড়ে আছে বৃদ্ধা শাশুড়ীর লাশ।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করে।
এ ঘটনায় দেশ- বিদেশে আলোচনার পাশাপাশি সমালোচনা ঝড় বইছে। এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সচেতন মহলের লোকজন জোর দাবী জানান।
এ ঘটনায় নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরীর ভাই বাদী হয়ে গতকাল নবীগঞ্জ থানায় ৪/৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বহুল আলোচিত এই ঘটনার ১২ ঘন্টার মধ্যেই গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে সিলেট র‌্যাব-৯, এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি যৌথ আভিযানিক একটি দল নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকায় অভিযান চালিয়ে পুত্রবধূ তামান্না আক্তার (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর হত্যাকারী তামান্না-কে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। বাকী অপরাধীদের আইনের আওতায় আনতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

প্রকাশের সময় : ০১:৪১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬