০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • 67

দেলোয়ার হোসেন পাটওয়ারী

বৈদেশিক অর্থনীতির প্রবৃদ্ধি, বাংলাদেশের উন্নতি এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের কাপিলাতলী কেএসপি উচ্চ বিদ্যালয় মাঠে রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদলের আওতাধীন বামনী ইউনিয়ন প্রবাসী প্রাক্তন ছাত্রদলের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনী ইউনিয়ন প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উপদেষ্টা মোঃ আজাদ চৌধুরী। যৌথভাবে সঞ্চালনা করেন বামনী ইউনিয়ন প্রবাসী প্রাক্তন ছাত্রদলের অন্যতম উপদেষ্টা মোঃ মিজানুর রহমান খান এবং বামনী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালেহ আহাম্মদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বামনী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন (সুপার), সাধারণ সম্পাদক মোঃ বাহারুল আলম (বাহার), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু ছিদ্দিক চৌধুরী, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল কালাম চৌধুরী শুভ, বামনী ইউনিয়ন প্রবাসী প্রাক্তন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন চুটটু বিএনপির নেতা আবুল বাশার সওদাগর সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ আইনজীবী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসানকে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

জনপ্রিয়

উত্তরা ল ইয়ার্স কমিউনিটির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬