০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাকশীমূলের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাগুরু নুরুল ইসলাম আঃ হক স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • 9

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম নুরুল ইসলাম আঃ হক স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে স্মরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুম এই শিক্ষকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং আলেম-ওলামা ও মাশায়েখগণ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা মরহুমের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

নুরুল ইসলাম আঃ হক স্যার শিক্ষকতার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও এলাকার মানুষের কাছে পরিচিত ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবন, শিক্ষার্থীদের প্রতি স্নেহ ও দিকনির্দেশনা এবং জনকল্যাণমূলক ভূমিকা তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রেখেছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মহান আল্লাহ মরহুম নুরুল ইসলাম আঃ হক স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

জনপ্রিয়

বাকশীমূলের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাগুরু নুরুল ইসলাম আঃ হক স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বাকশীমূলের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাগুরু নুরুল ইসলাম আঃ হক স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬