১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিএনপি নেতাদের যোগসাজশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শিক্ষক নিয়োগ! পাঁচোড়া বিদ্যালয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ

  • প্রকাশের সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • 110

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতনে শিক্ষক নিয়োগকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। লক্ষাধিক টাকার ঘুষের বিনিময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা শরীফ ইসলামকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন ও ইউনিয়নের প্রভাবশালী কয়েকজন বিএনপি নেতার প্রত্যক্ষ মদদে এই নিয়োগ সম্পন্ন হয়। অভিযুক্ত শরীফ ইসলাম বুড়িচং উপজেলার ছাত্রলীগ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি।

এলাকাবাসীর অভিযোগ, জুলাই আন্দোলন ও ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিকভাবে বিতাড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসরদের পুনর্বাসনের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে এই নিয়োগ দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফ কে৷

স্থানীয় এক ছাত্রদল নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,নিষিদ্ধ ছাত্রলীগের নিপীড়নে শিক্ষার্থীরা যে নির্যাতনের শিকার হয়েছে, তা আমরা ভুলে যাইনি। এখন তাদের স্কুলে শিক্ষক বানানো মানে শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা।

অবশ্য সকল অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন,আমি কোনো ধরনের অর্থ গ্রহণ করিনি। এলাকাবাসীর সম্মতিতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনির দাবি করেন,সে ছাত্রলীগের সঙ্গে জড়িত নয়। সে মেধাবী বলেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের পাল্টা প্রশ্ন—যদি সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত না হয়, তবে জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা কী ছিল?
সে আওয়ামিলীগ নেতা সাজ্জাদ চেয়ারম্যান এর একনিষ্ঠ কর্মী ও সমর্থক হিসাবে আমরা সবাই জানি।

এলাকাবাসী দ্রুত প্রশাসনিক তদন্ত ও বিতর্কিত এই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও তারা সতর্ক করেছেন।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি নেতাদের যোগসাজশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শিক্ষক নিয়োগ! পাঁচোড়া বিদ্যালয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ

প্রকাশের সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬