০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বুড়িচংয়ে পল্লী মাতৃকেন্দ্রের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

  • প্রকাশের সময় : ০৩:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • 25

নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পল্লী মাতৃকেন্দ্রের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন সুবিধাভোগী নারীর মাঝে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইউনিয়ন সমাজকর্মী আবুল কাশেম, সারমিলা পারভিনসহ সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “সরকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চালু রেখেছে। পল্লী মাতৃকেন্দ্রের সুদমুক্ত ঋণ কর্মসূচি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বক্তারা ঋণগ্রহীতাদের নিয়মিত কিস্তি পরিশোধ, ঋণের সঠিক ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সুবিধাভোগী নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সুদমুক্ত ঋণের চেক হস্তান্তর করা হয়

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বুড়িচংয়ে পল্লী মাতৃকেন্দ্রের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

প্রকাশের সময় : ০৩:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬