১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ১৬

  • প্রকাশের সময় : ০৩:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 56

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: ফয়সাল সিকদার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালের আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের পূর্বপাড়া আশাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় রেজাউল মিয়ার বাড়ির উত্তর পাশে একটি সেতুর ওপর থেকে ১২ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শফিউল আলম (২০), সালাউদ্দিন হোসেন সাগর (২২) ও আক্তার হোসেন (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া পৃথক অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত মো. শহিদ সরকার এবং জিআর পরোয়ানাভুক্ত মো. সাইফুল ইসলাম (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে সুমন মিয়া (৫০), মো. আলমগীর (৩০), মো. হাসান (২৮), মো. আনোয়ার খান (২৯), মো. মালু মিয়া (২৫), মো. মোরশেদ (২৩), মো. জসিম (৩১), মো. আলীম (৪২), মো. রমজান (২৫), মেহেদী হাসান (১৯) ও মো. জসিম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১৬ জনকেই আদালতে পাঠানো হয়েছে

জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ১৬

প্রকাশের সময় : ০৩:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬