১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 61

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের অভিযোগে রুহুল আমিন ওরফে রুবেল (৩৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

রুবেল জাফরগঞ্জ বাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকা থেকে তাকে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তবর্তী হরিমঙ্গল এলাকায় রুবেল মাদকসেবনের জন্য এসেছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে তার বিষয়ে খোঁজ নিয়ে দেবিদ্বার থানায় মামলা থাকার তথ্য পাওয়া যায়।

ওসি আরও জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে রুবেলকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ব্রাহ্মণপাড়ায় আটক রুবেলকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি

জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬