০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়ার শশীদল সীমান্তে চোরাচালানের অভিযোগ

  • প্রকাশের সময় : ০৭:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 36

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর গ্রামের নাজমুলকে ঘিরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য ও নিষিদ্ধ মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ভারত থেকে মোবাইল ফোন, চাল ও বিভিন্ন পণ্য আনার পাশাপাশি কাপড়ের গাঁট এবং কসমেটিকসের কার্টনের আড়ালে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল পাচারের অভিযোগ রয়েছে।

এ ছাড়া, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনের নজর এড়িয়ে কার্যক্রম চালাচ্ছেন এবং সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে নিয়মিত অর্থ দেওয়ার মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ার শশীদল সীমান্তে চোরাচালানের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬