১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ কুখ্যাত জলদস্যু জমির আটক

  • প্রকাশের সময় : ০২:১৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 58

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম  কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু এবং হত্যা মামলার আসামি জমিরকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (৬ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণ এলাকায় এফবি “আজুফা আক্তার মানু” নামের একটি ফিশিং বোটে জলদস্যু জমির উদ্দিন বাহিনীর গুলিতে কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসেন খোকন নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের পর জড়িতদের আটকে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে মহেশখালী থানার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জমির বাহিনীর প্রধান ও হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়।

পরে আটককৃত জমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক জমির (৪০) মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে “জমির বাহিনী” পরিচালনা করে সাগরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

জনপ্রিয়

পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ কুখ্যাত জলদস্যু জমির আটক

প্রকাশের সময় : ০২:১৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬