০২:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মান্দায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

  • প্রকাশের সময় : ১০:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 68

আল আমিন নওগাঁ প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দা উপজেলার প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু সদনে চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর পুত্র রফিকুল ইসলাম (৪৫) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাহরির ভাত রান্নার উদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত হুজুর রান্নাঘরে গেলে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে চিৎকার দিলে মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে উত্তেজিত জনতার হাতে তিনি মারধরের শিকার হন।
মাদ্রাসার মহাতামিম মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে তিনি মাদ্রাসায় গিয়ে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

জনপ্রিয়

কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মান্দায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

প্রকাশের সময় : ১০:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬