০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : ১০:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • 32

(নওগাঁ) প্রতিনিধি  নওগাঁর মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. তাসনিম হোসাইন আরিফ এবং মেডিকেল অফিসার ডা. জয়নুল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, তামাকজনিত রোগে প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। তামাকের ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। জনসচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তামাকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ১০:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬