০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

যশোর কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৬:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 1

মনির হোসেন, বেনাপোল

যশোর কেশবপুর উপজেলায় ধানক্ষেতে স্যালোমেশিনের পানি জমে তৈরি হওয়া গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। একই স্থান থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাঁদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েক দিন আগে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।#

যশোর কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬