০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৪:০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 92

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ‘সমাজবিজ্ঞান স্পোর্টিং ক্লাব’-এর আয়োজনে ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎​গত (মঙ্গলবার) ৮ সেপ্টেম্বর শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আন্তঃব্যাচ টুর্নামেন্টের সূচনা হয়েছে। টুর্নামেন্টে সমাজবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের গঠিত ৫টি দল—’সোশিওনেক্সাস‘, ‘এরিস্টক্রেট’, ‘সোশিও ইউনাইটেড’, ‘আরাধ্য-৮’ ও ‘অনিন্দ্য-৫’ অংশগ্রহণ করেছে। ​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ‘আরাধ্য-৮’ ও ‘সোশিও ইউনাইটেড’ দল মুখোমুখি হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর লড়াই শেষে ‘সোশিও ইউনাইটেড’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ‘আরাধ্য-৮’ দল রানার্স আপ হয়েছে। ​ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব জান্নাতুল মাওয়া মুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠেছিলো। ​বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন বলেছেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য,শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেছেন, “খেলায় জয়-পরাজয় বড় কথা নয়,এটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো ভালো করার মানসিকতা রাখতে হবে।” একই সাথে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন,​আলোচনা সভা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলসহ অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬