০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রাজনীতি মানুষের মত পথ ও বিশ্বাসের সমন্বয়ে গড়ে ওঠা একটি বহুমাত্রিক ক্ষেত্র

  • প্রকাশের সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 71

।এখানে ভিন্ন মত থাকবে, ভিন্ন পছন্দ থাকবে এটাই স্বাভাবিক। বরং এই ভিন্নতাই গণতন্ত্রের প্রাণশক্তি। কিন্তু সেই ভিন্নতার মাঝেও যদি পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্য ও সহমর্মিতা বজায় থাকে, তখনই রাজনীতি তার প্রকৃত সৌন্দর্য প্রকাশ করে। ব্যক্তিগত বিরোধ বা মতভেদ নয়, বরং মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।

ছবিতে(পুরনো ছবি)আমার পাশে রয়েছেন দুইজন অভিজ্ঞ ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নবনির্বাচিত সাংসদ হাজী জসিম উদ্দিন এবং বুড়িচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং এলাকার প্রতি তাঁদের দায়বদ্ধতা তাঁদেরকে সাধারণ মানুষের কাছে আলাদা একটি মর্যাদার আসনে বসিয়েছে। রাজনীতির ভিন্ন ভিন্ন পথ ধরে চললেও তাঁরা দুজনই কুমিল্লা-০৫ সংসদীয় আসনের মানুষের কাছে পরিচিত নেতৃত্বের প্রতীক।

আমি নিজেকে রাজনীতির একজন কাঁচা মানুষ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ রাজনীতি এমন একটি পথ, যেখানে শেখার কোনো শেষ নেই। প্রতিদিন নতুন কিছু জানা যায়, নতুন কিছু বোঝা যায়। এই পথে যারা অনেক আগে থেকে হেঁটে আসছেন, তাঁদের অভিজ্ঞতা আমাদের জন্য আলোর দিশা। তাঁদের কাছ থেকে শেখার মধ্যেই ভবিষ্যতের সঠিক পথ খুঁজে পাওয়া সম্ভব।

আজকের বাস্তবতায় রাজনীতিতে অনেক সময় বিভাজন, বিরোধ আর কঠোর কথাবার্তার ছবি বেশি দেখা যায়। কিন্তু সেই কোলাহলের মাঝেও কিছু মানুষ আছেন, যাঁরা ভিন্ন মতের মাঝেও ঐক্যের কথা বলেন, ভিন্ন পথের মাঝেও সৌহার্দ্যের সেতুবন্ধন গড়ে তোলেন। আমার দৃষ্টিতে হাজী জসিম উদ্দিন ও এটিএম মিজানুর রহমান সেই ধরনের নেতৃত্বের প্রতীক যাঁদের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, রাজনীতির আসল শক্তি বিভাজনে নয়, বরং ঐক্যে।

তাঁদের এই ঐক্যবদ্ধ অবস্থান সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। কারণ মানুষ সবসময়ই বিভক্ত নেতৃত্বের চেয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বকে বেশি বিশ্বাস করে। যখন অভিজ্ঞ নেতারা একসঙ্গে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য কাজ করার বার্তা দেন, তখন তা শুধু একটি রাজনৈতিক বার্তা নয় বরং সাধারণ মানুষের জন্য স্বস্তি ও প্রত্যাশার প্রতীক হয়ে ওঠে।

কুমিল্লা-০৫ সংসদীয় আসনের রাজনীতিতে এই ঐক্যের চেতনা যত বেশি শক্তিশালী হবে, ততই এলাকার মানুষ উপকৃত হবে। কারণ রাজনীতি শেষ পর্যন্ত মানুষের জন্যই ক্ষমতার জন্য নয়, বরং মানুষের স্বার্থ রক্ষার জন্য। ঐক্যবদ্ধ নেতৃত্বই পারে এলাকার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাকে পূরণ করতে।

আমি আজও শিখছি মানুষের কাছ থেকে, অভিজ্ঞদের কাছ থেকে, জীবনের বাস্তবতা থেকে। এই শেখার পথই হয়তো আমাকে একদিন আরও পরিণত করবে। আর সেই পথচলায় এমন অভিজ্ঞ ও সম্মানিত মানুষের সান্নিধ্য পাওয়া নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি। তাঁদের ঐক্যবদ্ধ অবস্থান শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং কুমিল্লা-০৫ আসনের মানুষের জন্য একটি ইতিবাচক ভবিষ্যতের আশ্বাস।

দুইজনের প্রতি রইলো শুভকামনা

জনপ্রিয়

উত্তরা ল ইয়ার্স কমিউনিটির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজনীতি মানুষের মত পথ ও বিশ্বাসের সমন্বয়ে গড়ে ওঠা একটি বহুমাত্রিক ক্ষেত্র

প্রকাশের সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬