
নিজস্ব প্রতিবেদক, লালমাই (কুমিল্লা): আনন্দঘন পরিবেশে কুমিল্লার লালমাই উপজেলা যুবদলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান এবং সাংগঠনিক ঐক্য ও এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। সভায় বক্তারা আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুবদলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রতিবেদক:
গোলাম কিবরিয়া
চ্যানেল এইচডি ২৪, কুমিল্লা।





















