
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শাহজাদপুর শাখার আয়োজনে বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন প্রমুখ।





















