০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে সোহেল রানা হত্যা বিচারের দাবি ও  এনসিপি নেতা সাঈফ মোস্তাফিজের বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপির মানববন্ধন

  • প্রকাশের সময় : ১০:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • 46

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১নং কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল এলাকার সোহেল রানা হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার ও হত্যার সঙ্গে  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে সাইফ মোস্তাফিজ নামে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার বিএনপি দলীয় কার্যলয়ের পার্শ্ববর্তী সিরাজ প্লাজা সড়কে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করেছিলেন উপজেলা বিএনপি। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি জানিয়েন। এতে উপস্থিত ছিলেন নিহত সোহেল রানার মা সহ পরিবারের পরিজনেরা। এতে বক্তব্য রেখেছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদাহ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার,পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ,এ্যাডভোকেট কে এম রায়হান উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ,উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ,আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ,পৌর যুবদলের আহবায়ক বখতিয়ার হোসেন সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই সময়ে বক্তারা বলেছেন, সোহেল রানা হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে অপরাধ প্রবণতা বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এই সময়ে বক্তারা সংশ্লিষ্ট এনসিপি নেতার অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে। সুতরাং,ভবিষ্যতে এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহবান ও জানিয়েছেন তারা।মানববন্ধন থেকে দ্রুত ন্যায়-বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বক্তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে পরবর্তীতে উপজেলা বিএনপি আরো কঠোর কর্মসূচী গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দরা। এই সময়ে বক্তারা মানববন্ধনে আরো বলেছেন,প্রশাসন কাজ করবে প্রশাসনের গতিতে আপনারা ইতিমধ্য, অবগত হয়েছেন এই সোহেল রানা হত্যার সাথে জড়িত একজন কে আটক করা হয়েছে।

জনপ্রিয়

বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত

শাহজাদপুরে সোহেল রানা হত্যা বিচারের দাবি ও  এনসিপি নেতা সাঈফ মোস্তাফিজের বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপির মানববন্ধন

প্রকাশের সময় : ১০:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬