০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • 30

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জে মানবিক ও সেবামূলক সংগঠন সাফা ফাউন্ডেশন-এর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি অডিটোরিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মো. মোসলেহ উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ।

কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর শহিদুল ইসলাম, মো. শামিম উদ্দিন, মাহমুদুর রহমান, আনোয়ারুল ইসলাম মাসুম, মোসা. আনজুয়ারা, মোসা. ইয়াসমিন আরা-সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় জানানো হয়, মানবসেবায় নিবেদিত এই সংগঠন ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। গত কোরবানির ঈদে তিনটি কোরবানির পশুর মাংস প্রায় ২৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, সাফা ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬