১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সিংড়ায় মোবাইল কোর্ট অভি’যান, হেলমে’টবিহীন দুই মোটরসাইকেল আরোহীকে জরি’মানা

  • প্রকাশের সময় : ০৭:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • 87

মোঃ ইব্রাহিম আলী  সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ মে) পরিচালিত এ অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযান চলাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহনের অপরাধে ২ জন ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ ধারায় ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল মোটরসাইকেল চালককে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

জনপ্রিয়

সিংড়ায় মোবাইল কোর্ট অভি’যান, হেলমে’টবিহীন দুই মোটরসাইকেল আরোহীকে জরি’মানা

প্রকাশের সময় : ০৭:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬