০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‎আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ার ৮নং ওয়ার্ডে মেম্বার পদে জোর প্রচারণা চালাচ্ছে মোঃ সাইদুর রহমান

  • প্রকাশের সময় : ০৯:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • 38

‎নিজস্ব প্রতিনিধি ‎মোঃ ময়নুল ইসলাম প্রামাণিক 
‎
‎আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আশুলিয়ার স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় জনপ্রিয় ও পরিচিত মুখ
‎মোঃ সাইদুর রহমান। তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
‎
‎সংগৃহীত চিত্রে দেখা যায়, ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সাইদুর রহমানের নির্বাচনী পোষ্টার ও ব্যানার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে।
‎তিনি ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎দলীয় পরিচিতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর ইতিবাচক ভূমিকা রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।
‎
‎স্থানীয়দের দাবি, বিগত দিনে সাইদুর রহমান এলাকাবাসীর যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন এবং দান-অনুদানসহ বিভিন্ন উপহারসামগ্রী ও সাহায্য পৌঁছে দিয়েছেন। সাধারণ ভোটাররা চান এমন একজন প্রতিনিধি, যিনি নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় সদা তৎপর থাকবেন।
‎
‎​৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে মোঃ সাইদুর রহমান তাঁর সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং আগামী নির্বাচনে সবার সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন।

জনপ্রিয়

‎আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ার ৮নং ওয়ার্ডে মেম্বার পদে জোর প্রচারণা চালাচ্ছে মোঃ সাইদুর রহমান

প্রকাশের সময় : ০৯:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬