০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কসবায় বিনামূল্যে সার -বীজ পেলেন ২৬ শ কৃষক

  • প্রকাশের সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 63

লিয়াকত মাসুদ কসবা  ব্রাহ্মণবাড়িয়া  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৫-২৬ কৃষি প্রণোদনার আওতায় উচ্চ ফলনশীল উফসি রোপা আমন ও মরিচ বীজ ও শাকসবজি ও বৃক্ষরোপণ কর্মসূচি জন্য বৃক্ষ চারা, লেবু চারা সহ সার-বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ৬শ কৃষক-কৃষানীর মাঝে বিনামূল্যে এসব সার-বীজ ও চারা বিতরন করা হয়। বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।

প্রতি কৃষক ১০ কেজি ডিএমপি ও এমওপি সার, বৃক্ষ রোপনে ৩০ কেজি করে জৈব সার ও লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কলমি শাক, শশা, বেগুন ও পুইশাকের বীজ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল খায়ের স্বপন, উপজেলা কৃষকদল সভাপতি মোঃ শাম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি সহসভাপতি বশির আহাম্মদ চৌধুরী, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা জামায়াত নায়েব আমীর মাওলানা শিবলী নোমানী, বিএনপি নেতা বাদল আহমেদ ও ছাত্রদল নেতা রাজু আহমেদসহ অন্যরা।
এছাড়াও এসময় উপজেলা কৃষি উপ-সহকারী, উপকারভোগী কৃষক-কৃষাণীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, সরকারী প্রণোদনার বিনামূল্যে পাওয়া সার- বীজ ও অন্যন্য উপকরণ নেয়ার ক্ষেত্রে চালাকি করে এক পরিবারে একাধিক নামে নিলে অথবা কোথাও বিক্রি করার অভিযোগ পেলে ওই কৃষক-কৃষাণীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব কৃষি উপকরণ যথাযথ ব্যবহারের তাগিদ দেন তিনি।

জনপ্রিয়

কসবায় বিনামূল্যে সার -বীজ পেলেন ২৬ শ কৃষক

প্রকাশের সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬