১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় নান্দাইলে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 238

হুমায়ুন কবির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে আজ (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নান্দাইল উপজেলার আহবায়ক ও বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ইয়াসের খান চৌধুরী’র নির্দেশনায় ও যুগ্ম-আহবায়ক বাবু পল্লব রায়ের নেতৃত্বে পৌর বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিশাল গণ-দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর পুরোটা জীবন দেশ ও দেশের মানুষের কল্যানে ব্যয় করেছেন। আজকে তিনি অসুস্থ। দেশের কল্যানে তাঁর সুস্থ্যতা প্রয়োজন। আসুন দেশ নেত্রীর জন্য আমরা সকলে দোয়া করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছেন এবং চিকিৎসার সর্ব কিছু সমন্বয় করছেন।

এছাড়াও উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌসের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক বাবু পল্লব রায়, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব সহ প্রমুখ।

জনপ্রিয়

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় নান্দাইলে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫