০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • প্রকাশের সময় : ১২:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 161

মেহেদী হাসান রাসেল লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক মহোদয় আজ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।

সভায় তিনি জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল এবং ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ রোধে সক্রিয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন। এছাড়া, সড়ক ও নৌ পথে চাঁদাবাজি রোধে পুলিশি পেট্রোলিং জোরদার করা, অবৈধ অস্ত্র উদ্ধার, যানজট নিরসনে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা গ্রহণ এবং চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পরিকল্পনার কথাও তিনি বলেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, ডিআইও-০১, জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

নবাগত পুলিশ সুপার বলেন, “জনতার নিরাপত্তা নিশ্চিত করা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম অগ্রাধিকার। জনগণের সহায়তায় এবং মিডিয়ার সহযোগিতায় আমরা এই লক্ষ্যে কাজ করব।”

জনপ্রিয়

বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২৫০০ লিটার তেল জব্দ নিলামে বিক্রি

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশের সময় : ১২:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫