০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কসবায় ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৫:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 14

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোঃ সোহেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ উল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর থেকে ফতেহপুর অভিমুখী পাকা সড়কে জনৈক কারুন মিয়ার বাড়ির সামনে অভিযান চালানো হয়। সেখানে লক্ষীপুর গ্রামের বাসিন্দা সোহেলের দখল ও হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দতালিকা তৈরি করে গাঁজাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

কসবায় ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬