০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখতে ত্যাগী কর্মীদের মূল্যায়নে রায়পুর উপজেলা শীর্ষ নেতৃবৃন্দের সহযোগিতা চান তৃণমূল যুবদল নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : ০৪:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 68

দেলোয়ার হোসেন পাটওয়ারী বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর  দলের প্রতি অগাধ ভালোবাসা, আস্থা ও আদর্শিক অবস্থানকে সমুন্নত রেখে সংগঠনকে সুসংগঠিত রাখতে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন রায়পুর উপজেলার তৃণমূল যুবদল নেতৃবৃন্দ।

তারা বলেন, একটি রাজনৈতিক দলের দুর্দিন বা ক্ষমতার বাইরে থাকার সময়ই প্রকৃতপক্ষে নেতা-কর্মীদের আনুগত্য, ত্যাগ ও আদর্শিক দৃঢ়তার পরীক্ষা হয়ে থাকে। এ সময়ে যারা মামলা-হামলা, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের পতাকা সমুন্নত রাখেন, তারাই দলের প্রকৃত শক্তি ও চালিকাশক্তি হিসেবে বিবেচিত হন। অন্যদিকে সুযোগসন্ধানীরা সংকটময় সময়ে নিষ্ক্রিয় হয়ে পড়েন বা দল থেকে দূরে সরে যান।তৃণমূল নেতারা দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা কর্মীরা বর্তমানে নানা কারণে মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের মতে, দলের সুসময়ে কিছু সুবিধাভোগী ও হাইব্রিড নেতা-কর্মীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় প্রকৃত ত্যাগীরা অনেক ক্ষেত্রে আড়ালে চলে যাচ্ছেন।এ প্রসঙ্গে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের কয়েকজন নেতা জানান, গত ১৭ বছরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল, সমাবেশ ও আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারা একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এ সময়ে তাদের বিরুদ্ধে প্রায় ১৮ থেকে ১৯টি মামলা হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তারা কখনো ব্যক্তিগত স্বার্থ, পদ-পদবি কিংবা সুবিধার আশায় রাজনীতি করেননি।

তারা রায়পুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের স্বার্থে পরীক্ষিত, ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের প্রতি আস্থা রাখা প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐতিহ্য রক্ষায় প্রকৃত কর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার দাবি জানান তারা।

জনপ্রিয়

দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখতে ত্যাগী কর্মীদের মূল্যায়নে রায়পুর উপজেলা শীর্ষ নেতৃবৃন্দের সহযোগিতা চান তৃণমূল যুবদল নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ০৪:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬