০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫

  • প্রকাশের সময় : ০১:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 33

স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের রানীর বাংলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ জানায়, আটক পাঁচজনের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয়, উদ্ধার করা গাঁজার উৎস এবং এ ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।

জনপ্রিয়

আকবর আলী হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিতঃ  প্রধান অতিথি সাবেক এমপি এম আকবর আলী

বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫

প্রকাশের সময় : ০১:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬