০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশের সময় : ০১:২৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 22

গোলাম কিবরিয়া কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ভারতীয় বিয়ার উদ্ধার, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয়টি ভারতীয় বিয়ারের ক্যান ও তিনটি কাচের বোতল। এ ছাড়া মাদক সেবনের অপরাধে তিনজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেতাভূমি বাঁশতলী এলাকায় অভিযান চালান পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তারেক আজিজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান। এ সময় পারভীন আক্তার মিশু (৫০) নামের এক নারীর বসতঘরের সামনে থেকে ছয়টি ভারতীয় বিয়ারের ক্যান ও তিনটি কাচের বিয়ারের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন পুলিশের সহকারী উপপরিদর্শক মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. মাসুদ প্রকাশ মাছুম (৩৮) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তাঁর বিরুদ্ধে একটি সাজা ও একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা-সংক্রান্ত তথ্য রয়েছে।
এ ছাড়া শনিবার (২৪ অক্টোবর) মাদক সেবনের অপরাধে উপজেলার নন্দীপাড়া এলাকার মো. হাবিব (৩৫), রাহুল দত্ত (২৭) ও জান্নাতুল নাঈমকে (২৬) সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

আকবর আলী হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিতঃ  প্রধান অতিথি সাবেক এমপি এম আকবর আলী

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০১:২৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬