১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

যশোরের শার্শা উপজেলায় গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

  • প্রকাশের সময় : ১০:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • 41

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

গাঁজা ও বিদেশি মদের মামলায় যশোরের শার্শা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়ন এর রঘুনাথপুর গ্রামের মাদক কারবারি ইকবাল হোসেনকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবদুল করিম মল্লিককে খালাস দিয়েছেন আদালত।
রোববার২৫অক্টোবর যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইকবাল হোসেন ও খালাস পাওয়া আবদুল করিম মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, রঘুনাথপুর মাঠের ২০/২ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে দুই ব্যক্তি গ্রামের দিকে আসছেন। পরে বিজিবির একটি দল বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দুই ব্যক্তিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

জনপ্রিয়

আকবর আলী হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিতঃ  প্রধান অতিথি সাবেক এমপি এম আকবর আলী

যশোরের শার্শা উপজেলায় গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

প্রকাশের সময় : ১০:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬