০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

রায়পুরে বামনী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১১:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • 67

দেলোয়ার হোসেন পাটওয়ারী, লক্ষ্মীপুর  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে বামনী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বামনী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সুপার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ছালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ মেম্বার, মো. ফরহাদ হোসেন, আমির হোসেন চুট্টু, জাকির হোসেন পাটওয়ারী, মো. সেলিম হোসেন, হাজী সাইফুল ইসলাম, আবুল বাশার সওদাগরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী থাকলেও দলীয় সিদ্ধান্তই সবার কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে। বিএনপি যাকে দলীয় মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন এবং বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকবেন।
বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

জনপ্রিয়

1 Win Kazino: Onlayn Kazino Oynamaq üçün 1 Win Yükləyin

রায়পুরে বামনী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬