১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

‎শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

  • প্রকাশের সময় : ১১:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • 68

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে শাহজাদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মাসফিকা হোসেন। তিনি শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এই সময় উপস্থিত ছিলেন শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,উপজেলা প্রার্থমিক কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আমির হোসেন সবুজসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মাসফিকা হোসেন বলেছেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে।”অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

‎শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

প্রকাশের সময় : ১১:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬